মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন 

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, “আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম, এ যে কতো কঠিন জায়গা এখানে না থাকলে বোঝানো যাবেনা। আয়না ঘর আবার ফিরে আসবে এটা আমারা মেনে নিব না। আয়না ঘর ফিরে আসবে না এই জন্যই আমাদের এই পাঁচ দফা।” পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধন এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, “আমরা যে সব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোন না কোন ভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে যদি গরিমুষী করে তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।” ঘন্টাব্যাপী মানববন্ধনে অনান্য বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরী হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সাথে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক,জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব। এসময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হক সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর