শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

লালমোহনে ‘মেজর হাফিজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি:

​বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ফুটবল বাংলাদেশ এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। তিনি মনে করেন, খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দূর হয়ে যায়, তাই প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।

​বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্টেডিয়াম মাঠে ‘মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মেজর হাফিজ জানান, ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বিশ্বকাপের কয়েকটি খেলা—যেমন মেক্সিকো, যুক্তরাজ্য ও কোরিয়ার ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখার সুযোগ হয়েছিল তাঁর। তিনি লালমোহন থানায় এমন উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং বলেন, ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেউ করতে পারেনি।

​তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার আহ্বান জানান এবং খেলোয়াড়দের রেফারির সিদ্ধান্তকে মান্য করতে বলেন, তবে খেলাকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি না করারও নির্দেশনা দেন। টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান এই নেতা।

​এসময় তিনি লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ভোলা জেলায় ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, “একদিন বাংলাদেশের মেয়েরাও ফুটবল বিশ্বকাপ অর্জন করবে।”

​লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।

​উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর