শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কমলনগরে কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার!

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের করইতলা এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার ও জুয়ার আসরের পরিচালক জুয়াড়ি মিলনকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে করইতলা বাজার থেকে তাকে গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন (২৮) উপজেলার চর লরেন্স ইউনিয়নের করইতলা এলাকার নোব্বার বাপেগো বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

অভিযোগ রয়েছে, মিলন এলাকার কিশোরদের নিয়ে একটি শপথ বাহিনী গড়ে তোলে, যারা নিয়মিত চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত। এছাড়াও, সে করইতলা ও আশপাশের এলাকায় একাধিক জুয়ার আসরের পরিচালক।

তার গ্রেপ্তারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন অনেকে।

জানা গেছে, মো. মিলন আওয়ামী লীগ সরকারের সময়ে যুবলীগ-ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং দলীয় প্রায় সব কর্মসূচিতে অংশ নিত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় শুরু করে জুয়ার আসর। একপর্যায়ে বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আয়োজন করে নিজেকে ‘জুয়ার সম্রাট’ হিসেবে প্রতিষ্ঠিত করে।

সরকার পরিবর্তনের পর ভোল পাল্টে এখন সে বিএনপিতে!  ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিলন দ্রুত রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির কর্মসূচিতে যোগ দিতে শুরু করে। করইতলা এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় গড়ে তোলে কিশোর গ্যাংয়ের ‘শপথ বাহিনী’। যারা এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করে।

এই বাহিনীর মাধ্যমে এখন পর্যন্ত একাধিক নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। করইতলা এলাকার জুয়া, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা এই বাহিনী।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর