শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ কমিটি ঘোষণা: সভাপতি জিয়ান, সম্পাদক পাবেল

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। এবার ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তানবীরুল ইসলাম জিয়ান। একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাহরিয়ার আলম পাবেল নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে।

রবিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন ক্যারিয়ার ক্লাবের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন তামিম আহমেদ। অন্যান্য সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তাসকিয়া আহমেদ রূপন্তী, ইকবাল হাসান মাহমুদ সাজিদ, আরাফ আলম, জান্নাতুল মাওয়া ইমু এবং মো. রেদওয়ানুর তাজিম।

বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন বলেন, “বার্ষিক সভার মাধ্যমে কমিটি ঘোষণা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আশা করি, নতুন কমিটি তাদের দায়িত্ব সততার সাথে পালন করবে।”

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মশিউর রহমান খান এবং ক্লাবের মডারেটর মামুন কবির।

নতুন সভাপতি মো. তানবীরুল ইসলাম জিয়ান বলেন, “ক্যারিয়ার ক্লাব সর্বদা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। গত কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাসে যেভাবে কাজ করেছে, তাতে ক্লাবের প্রতি সবার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করি, আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর