শিরোনাম
সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫ চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি তিন মামলায় অজ্ঞাতনামা আরও ৫২ থেকে ৫৯ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযানস্থল থেকে ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী।

গত ৮ নভেম্বর রাতে টেকনাফ থানায় উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ৩৪/৬৯৬।

পুলিশ সূত্রে জানা গেছে, একই ঘটনায় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মানবপাচার মামলায় ৪১ জন এবং অস্ত্র মামলায় ২৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ দুই মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন এবং ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

যৌথ বাহিনী জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। এ সময় দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 November 2026

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫

www.dainikkagoj.com
09 November 2026

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫

www.dainikkagoj.com