শিরোনাম
সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫ চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে ডিলারের টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের ডিলারশিপে সরকারি সার বিতরণ করা হচ্ছিল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন টিনশেড ঘরটি ভাঙচুর করে সেখানে মজুত থাকা সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়। বর্তমানে ৪০০ বস্তা সার মজুত রয়েছে। হিসাব অনুযায়ী, অবশিষ্ট ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, মাইকিং করে যারা সার নিয়ে গেছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 November 2026

চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট

www.dainikkagoj.com
09 November 2026

চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট

www.dainikkagoj.com