শিরোনাম
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার ও নানা অনিয়মের দায়ে ‘শামস ফুড বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তাবিধির গুরুতর লঙ্ঘন করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে কেক, বিস্কুট ও রুটি তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছিল। খাদ্য উৎপাদন করা হচ্ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়। এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার করা হচ্ছিল।

বেকারির পাশে থাকা ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ ও মাছি। কারখানার মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল তেলচিটে ও অপরিষ্কার। খাবার ঢাকার কাজে ব্যবহার করা হচ্ছিল ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ। ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে।

এ ছাড়া অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা, মোড়কে উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা, প্যাকেটে আগাম বা জালিয়াতির তারিখ ব্যবহার এবং খাদ্য মজুদের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থা রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 November 2026

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com
09 November 2026

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com