শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ময়মনসিংহে মাদকের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ হাজার নয়শত ৫০ (প্রায় ১৪ হাজার) পিস ইয়াবাসহ এক মাদক বসবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই সফল অভিযান হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সুত্রে জানা গেছে, একটি গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে রবিবার বিকালে রঘুরামপুর টানপাড়া এলাকায় ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে মাদক বিরোধী চেকপোষ্টে ঢাকাগামী বিআরটিসি বাস হতে মোঃ মতিয়ার রহমান ওরফে মুন বাদশাকে গেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রিতে ব্যবহৃত ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি গ্রামে। তার পিতার নাম মৃত আঃ রশিদ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর