সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

শাজাহানপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

এসময় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জিয়াউর রহমান সহ স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রধান অতিথি ইউএনও মোঃ তাইফুর রহমান শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও টাইফয়েড সংক্রমণ রোধ সহ টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর