শিরোনাম
ঝিনাইগাতীর গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের উৎপাত, উত্তেজিত বন্যহাতি ভিউয়ের নেশায় হাতির পিছু নিচ্ছেন অনেকে, মানুষ-হাতি সংঘাতের আশঙ্কা ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, এক বিঘায় দুই লাখ টাকা লাভের আশা কৃষক রাজুর ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর গজারিয়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক ১ রামগতিতে ​স্বামীর ঘর ছেড়ে নোটারির মাধ্যমে প্রেমিকের সংসারে প্রিয়া গজারিয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৫ বোচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দুজনের কারাদণ্ড নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি বলেন, “৭ নভেম্বরের চেতনাই আমাদের প্রেরণা। নাসিরনগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে আরও বড় বিজয় আসবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ও খায়রুল বাশার রনি।

এছাড়া উপজেলা মহিলা দলের তাজমহল মেম্বার ও গুলবাহার মেম্বারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতির বার্তা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 November 2026

নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com
07 November 2026

নাসিরনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com