শিরোনাম
সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে এনসিপির ভ্যান মিছিল
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচারের দায়ে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকফো পুরাতনপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ট্রাকচালক রাসেল মিয়া এবং একই গ্রামের সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আনিছুর রহমান জানান, ২০১৩ সালের ২৭ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রাসেল মিয়া ও তাঁর সহকারী আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দীর্ঘ ১৩ বছর ধরে চলা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এ রায় ঘোষণা করা হলো।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 November 2026

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

www.dainikkagoj.com
03 November 2026

সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

www.dainikkagoj.com