সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে লংগদুতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি জামতলা কাশেমিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ লিখিত বক্তব্যে বলেন, “পাহাড়ের খবর” অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, অসুস্থ শিক্ষার্থী আব্দুর রহমানকে চিকিৎসার জন্য বাড়ি পাঠানো হয়েছিল এবং তার চিকিৎসা বাবদ ১৫ হাজার টাকা সহায়তাও দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, কোনো পক্ষের বক্তব্য না নিয়েই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর