শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সেনা অভিযানে পানছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা গুঁড়িয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

​মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

​খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) একটি গোপন আস্তানা শনাক্ত করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

​সোমবার (৬ অক্টোবর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যান।

​তল্লাশি চালিয়ে আস্তানা থেকে ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১৫টি ব্যানার, ০২টি ওয়াকিটকি চার্জার এবং ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

​নাশকতা কর্মকাণ্ডে শিশু-নারীর ব্যবহার

​সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে ইউপিডিএফ সদস্যরা তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য স্থানীয় নারী ও স্কুলগামী কোমলমতি শিশুদের সেনা-বিরোধী স্লোগান দিতে বাধ্য করে।

​এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইউপিডিএফ সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর