শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লালপুরেজমি জমা নিলালপুরেয়ে দ্বন্দ্ব সন্ত্রাসী ভাড়া করে হামলা আটক ২

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

 

এ জেডসুজন লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী ভাড়া করে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এতে করে ১৬ জনের নামে মামলা হলেও আটক হয়েছে দুইজন। আটক কৃতরা হলেন মোরদহ গ্রামের মৃত মাদার পরামানিকের ছেলে আসমত আলী ও মৃত সাধু মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম কালু।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, হাসেমপুর গ্রামের বিরেন মন্ডলের ছেলে বিনয় কুমার, তার ছেলে সজীব কুমার, বিপদ কুমারের ছেলে দীপু মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এইতো সুখেন মন্ডলের ওয়ারিশ না থাকায় তার আপন ভাই ও ভাতিজা বিনয় কুমার ও নিতাই কুমার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এনিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। সকালে ওই জমি চাষ করতে যায় বিনয় ও তার লোকজন। এসময় নিতাইয়ের পক্ষে গিয়ে উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেনের নেতৃত্ব প্রতিপক্ষের তিন জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।

এ বিষয়ে লালপুর থানায় একটি ১৬ জনের নাম দিয়ে মামলা দায়ের হয়েছে।

আসামিরা হলেন, রঘুনাথপুর গ্রামের রেজাহার প্রামাণিকের ছেলে শামীম হোসেন ও রায়হান প্রামাণিক, মো: শামীম হোসেনের ছেলে পিয়াস ও পলক,মো: মুক্তার আলী ছেলে মো: সুইট ইসলাম, মৃত ওছিম উদ্দিন ছেলে সাইদুল ইসলাম,

মোড়দহ গ্রামের সহরাব ফকিরের ছেলে মো:সাদ্দাম হোসেন, মৃত মাদার প্রামাণিকের ছেলে মো: আসমত আলী, মো: আকবর আলীর ছেলে মো: মোতালেব, হাসিমপুর গ্রামের

মৃত দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে সচীন মন্ডল ও তার জামায় নিতাই পদ।

বিষয়টি নিয়ে ভুক্তভোগ বিনয় কুমার জানান, আমি যে জমিটা দীর্ঘদিন ধরে আবাদ করতেছি এই জমিটা আমি আমার ভাতিজা আমার ছেলে সহ চাষাবাদ করতে গেলে আমার কাকা দেবেন্দ্রনাথ মন্ডল ও তার জামাই নিতাই কুমার সন্ত্রাসী ভাড়া করে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ চালায়।

এবিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন বলেন, আমি দলীয় প্রভাব খাটাই নি বরং নিতাই অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি। এসময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হাসান জানান, একটি মামলা হয়েছে ২ জন আসামি আটক করেছে ও সকল আসামীর আটকের অভিযান চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর