শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

তারাকান্দায় রামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে রামপুর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল পুনঃখননের মতো উদ্যোগ কৃষি, পরিবেশ ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “আজকের এই খাল পুনঃখনন কাজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তবে শুধু খাল খনন করলেই হবে না, এটি যাতে পুনরায় ভরাট না হয় সে বিষয়েও স্থানীয় জনগণকে সচেতন থাকতে হবে। খাল রক্ষার দায়িত্ব আমাদের সবার।”

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তারাকান্দা-ফুলপুর এলাকায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতালের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। এসব পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত জরুরি। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

তারাকান্দায় রামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

www.dainikkagoj.com
12 May 2026

তারাকান্দায় রামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

www.dainikkagoj.com