ফিরোজ আল আমিন
স্টাফ রিপোর্টার :
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান রংপুর বিভাগ সফরের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রামে আসছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রংপুর বিভাগ সফরের ধারাবাহিকতায় কুড়িগ্রাম সফর করবেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। সফরকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার সারদা গার্ডেন সিটি মার্কেটের ভোজন বিলাস রেস্টুরেন্টে তাঁর সঙ্গে আড্ডা ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। সেখানে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ থাকবে।
জাগপা মুখপাত্রের কুড়িগ্রাম সফরকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।