শিরোনাম
কুড়িগ্রামে আসছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় পরিচিত শহিদুল ইসলাম জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল ও কাগজপত্র ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ভাঙ্গুড়ায় পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে হাজারো দর্শক সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা জামুরিয়া মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এনায়েত করীম নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক নাসিরনগরে বিএনপির ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পাম্পের খুঁটি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ট্রান্সফরমার দুটি খুলে নিয়ে যায়। পরে ট্রান্সফরমারের ভেতরের তামাসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার পর খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে যায় বলে স্থানীয়দের দাবি।

নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চলতি বোরো মৌসুমে জমিতে সময়মতো সেচ দেওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি ট্রান্সফরমার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সেচ সরবরাহ বন্ধ থাকলে সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না। এতে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকরা দ্রুত বিকল্প ব্যবস্থা করে সেচ কার্যক্রম সচল করার পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 October 2026

নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক

www.dainikkagoj.com
14 October 2026

নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক

www.dainikkagoj.com