শিরোনাম
বঙ্গ দর্পণে বিভিন্ন পদে সংবাদকর্মী ও প্রতিনিধি নিয়োগ দৈনিক কাগজে বিভিন্ন পদে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরিফে তাপস সম্রাট সৈয়দ মিরাণ শাহ তাতারী (রহ.)-এর ১০৫তম বার্ষিক ওরছ মাহফিলের দান বাক্সে জমা হওয়া অর্থ গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে দরবার শরিফ প্রাঙ্গণে ২০০ জন অসহায় মানুষের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

আল্লামা সৈয়দ মুহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরী (মা.জি.আ.)-এর নির্দেশনায় এ অর্থ বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ওরছ মাহফিল উপলক্ষে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের দান করা অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান।

এতে বক্তব্য দেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরী, মাজহারুল করিম বাবু আল ক্বাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল ক্বাদেরী, মো. বাশারুতুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আহাদ, জিয়াউর করিম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দরবার শরিফের সাজ্জাদানশীন ও সৈয়দ মিরাণ শাহ তাতারী (রহ.)-এর বংশধরদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অর্থ বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ

www.dainikkagoj.com
10 October 2026

নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ

www.dainikkagoj.com