রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২

তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

 

জুলাই সনদের আইনি ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে ফেব্রয়ারীতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তাড়াশ বাজারে খন্ড খন্ড  মিছিল নিয়ে একত্রিত হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াশ শাখার আমীর খ.ম. সাকলাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর খ.ম. সাকলাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আসনে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা  ড. মোহাম্মাদ আব্দুস সামাদ।তিনি বলেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন  চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ  উপজেলা  শাখার সাধারন সম্পাদক  মাওলানা শাহজাহান আলী, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর