রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২

ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

ধামইরহাটে জামায়াতে ইসলামীর ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় ধামইরহাট ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ত করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য,নওগাঁ জেলার নায়েবে আমীর, ধামইরহাট-পত্নীতলা এলাকার এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক। আরও বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা আমানুল্লাহ, নায়েবে আমীর আঃ আজিজ, উপজেলা সেক্রেটারি রেজোয়ান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সালেহ মুসা মুন্না, ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন হেরার কাফেলা সাহিত্য-সাংকৃতিক সংসদের প্রধান শিল্পি আঃ মুমিন। বক্তাগন কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী ৫ দফা দাবির পক্ষে কঠোর হুসিয়ারি উচ্চারন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর