সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লংগদুতে অবৈধ সিগারেট সহ আটক ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত 

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

চোরাই পথে অবৈধভাবে ভারতীয় সিগারেট সহ আটক লংগদু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মাহমুদ এর দলীয় পদ স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙ্গামাটি জেলা ছাত্র দল।

 

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এর সিদ্ধান্ত ক্রমে দপ্তর সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে তার লংগদু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক পদ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়।

 

উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট সহ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন কর্তৃক লংগদু উপজেলা মাইনীমুখ-গাথাছড়া এলাকা হতে আটক হয় লংগদু উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মাহমুদ। পরে জব্দ কৃত মালামাল সহ লংগদু থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর