মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ধ্যা আলো জ্বলুক 

খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ি টাউন হলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সীরাতে মুস্তাকিম ফাউন্ডেশনের উদ্যোগে “মহানবী (সা.) এর জীবন ও কর্ম” শীর্ষক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন। তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। মানুষের পতনের মূল কারণ ক্ষমতা, ধন-সম্পদ ও কামনা বাসনা। রসুল (সা.), আউলিয়া ও পীর-মশাইখের জীবনাদর্শই আমাদের জন্য পথপ্রদর্শক।”

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়াতুন নূর আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হাটহাজারী মেখল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাইল খানসহ খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ।

শেষে ইসলাম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর