শিরোনাম
নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ভাঙ্গুড়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মোফাজ্জল হোসেন নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাবারের উচ্ছিষ্ট ফেলতে গেলে কিশোরীকে একা পেয়ে কাশেম জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

পরিবারের দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। থানায় অভিযোগ না করার জন্য পরিবারটিকে ভয়ভীতি দেখানো এবং আর্থিক সুবিধার প্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তার বাবা ঝালমুড়ি বিক্রি করেন এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবারের অভিযোগ, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘটনার পর আপসের জন্য চাপ সৃষ্টি করা হয়।

মঙ্গলবার সকালে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে তারা দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 October 2026

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

www.dainikkagoj.com
06 October 2026

দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

www.dainikkagoj.com