সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় ৪ ভাইয়ের বাড়িতে ডাকাতি 

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৪ ভাইয়ের বাড়ি দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিকার টাকার সম্পদ লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভাটইমাঠ কালু সর্দারের পাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

ডাকাতি হওয়া পরিবার ও স্থানীয় সূত্র জানায় ওইদিন গভীর রাতে ২০-২৫ জনের তরুণ বয়সী সশস্ত্র ডাকাত ভাটইমাঠ কালু সর্দারের পাড়ায় মৃত বাঁকী বিশ্বাসের ছেলে জয়নুল বিশ্বস (৪৫), মাসুদ বিশ্বাস (৪২), মুক্তা বিশ্বাস (৩৮) ও আনারুল বিশ্বাসের (৩৫) বাড়িতে টিনের বেড়া ভেঙে প্রবেশ করে। এসময় ডাকাত দল ৪ বাড়ির গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। বাড়ির লোকজন ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের বেধড়ক মারপিট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও রৌপ্যসহ ৫ লক্ষাধিক টাকার সম্পাদ লুট করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ বা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যায়। ডাকাতির শিকার ৪ ভাই ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি কৃষিকাজও করে থাকেন।

ভুক্তভোগী মাসুদ বিশ্বাস জানান, ২০-২৫ বছর বয়সী ২০-২৫ জন ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ৪ ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষ সকলকে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। এসময় ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করা হলে তারা বাড়ির লোকজনকে মারপিট গুলি করে হত্যার হুমকি দেয়। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের অলংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। তারা যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ির না করার জন্য হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

৪ ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি সেলাইমান শেখ জানান, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর