শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কচাকাটায় সরকারি রাস্তা দখল করে বসতি নির্মাণ: জলাবদ্ধতায় ৩০ একর জমি

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বসতি নির্মাণ করায় এক ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি  হয়েছে। এর ফলে চেয়ারম্যান পাড়া, বাংরের গ্রাম ও ব্যাপারীটারী গ্রামের প্রায় ৩০ একর জমি চাষাবাদের উপযোগী না হওয়ায় চরম ক্ষতির মুখে পরেছে স্থানীয় কৃষকেরা।

ভুক্তভোগী কৃষকরা জানান,দীর্ঘদিন থেকে কয়েকটি পরিবার সরকারি রাস্তা দখল করে বসতি নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে তাদের প্রায় একশো বিঘা জমি পানির নিচে ডুবে আবাদের অনুপযোগী হয়ে পড়ে। ফলে মারাত্মকভাবে আর্থিক সংকটের মধ্যে পরেছেন তারা।

সরেজমিনে দেখা যায়- স্থানীয় বাবুল মিয়া,ইদ্রিস আলী,আতাউর রহমান,জাহাঙ্গীর আলম,সাইদুল ইসলাম,এরশাদ হোসেন ও মাহাবুব রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে সরকারি রাস্তার জায়গা দখল করে বসতি নির্মাণ করে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে ফেলে। এতে আশপাশের অনেক আবাদি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যায়।

স্থানীয়দের পক্ষে আশরাফুল ও মনোয়ার বলেন- রাস্তার পাশ দিয়ে একটা ড্রেন ছিল, সেটা এক বছর আগে বাড়ি করার কারণে বন্ধ হয়ে যায়,এখন সামান্য বৃষ্টি হলেই সে পানিতে আবাদি জমি ডুবে যাওয়ার সাথে সাথে কখনো আবার অবশিষ্ট রাস্তাটিও ডুবে যায় বৃষ্টির পানিতে, এখন আমরা আতংকে থাকি- আবাদ গেলে আবাদ পাওয়া যাবে,যদি বাচ্চা-কাচ্চা পানিতে পরে কিছু একটা হয়ে যায় সেই ভয়ে। এ অবস্থায় খুব দ্রুতই রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করে স্থানীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন জলাবদ্ধতার বিষয়টি এইমাত্র জানতে পারলাম,সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর