সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

খাগড়াছড়ি সরকারি কলেজে জমি দখলের চেষ্টা ব্যর্থ, শিক্ষার্থীদের প্রতিরোধ

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন

দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ:

খাগড়াছড়ি সরকারি কলেজের জমি দখল করে দোকানপাট নির্মাণের অপচেষ্টা ব্যর্থ করেছে কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. কবির হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দখলদারদের এলাকা থেকে সরে যেতে বাধ্য করে। পরে তারা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “খাগড়াছড়ি সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি জেলার গর্ব। এই গর্ব নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।” তারা আরও দাবি জানান, কলেজের জমি দখলমুক্ত রাখতে হবে এবং কলেজের সামনে কোনো দোকান বা অবৈধ গাড়ি পার্কিং চলবে না।

 

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি কলেজের জমি দখলের চেষ্টা করে তবে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর