শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কমলনগরে অধ্যক্ষ  দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারী বই বিক্রির অভিযোগ

Reporter Name / ৪৮৯ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষীপুরের কমলনগরে হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষের মাওলানা দেলোয়ার হোসেন টুমচুরির নির্দেশে সরকারী পাঠবই বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল (৬ আগস্ট) শনিবার দুপুরে এঘটনা ঘটে। এতে সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়।

 

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার হাজিরহাট কামিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের নিচতলার একটি কক্ষ থেকে পিকআপে বই ভর্তি করেন দুই তিনি জন লোক। বিষয়টি নজরে পড়ে পুকুরের ঘাটলায় আসা স্থানীয় লোকজনের। বই পিকআপে উঠানো লোকদের জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর না দিয়ে একের পর এক বান্ডিল করা বই পিকআপে ভর্তি করেন। পরে লোকজন বই ভর্তির ভিডিও মোবাইলে ধারণ করেন। পিকআপের স্টাপ বলেন, বড় হুজুরের (মাওলানা দেলোয়ার হোসেন) নির্দেশে বইগুলো বিক্রির জন্য নেওয়া হচ্ছে। তবে তিনি কোথায় নিবেন এখনো বলেননি।

 

অভিভাবকরা বলেন, শনিবার প্রতিষ্ঠানটি বন্ধ ছিলো। প্রতিষ্ঠানের চাবি থাকে প্রধানের নিকট। তাহলে বই বাহির করলো কিভাবে?

 

বইবিক্রির বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, এটি তদন্ত চলছে। কে বা কারা সরকারী বই পিকাপে তুলেছে।

 

উপজেলা শিক্ষা অফিসার (অঃদা) মো. তৌহিদুল ইসলাম বলেন, বইয়ের বিষয়টি আমি শুনে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি।

 

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত উজ জামান বলেন, এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিটি করে তদন্ত করতে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর