মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ভাঙ্গুড়ায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রামগড়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল। আলোচনা সভায় অংশ নেন অত্র কলেজের উপাধাক্ষ্য শাহাদত হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান। হামদ-নাত পরিবেশনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিচি খাতুন ও হাফসা খাতুন । এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব।

শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস জামাদার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর