শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আমিন বাবু ও সেলিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএস আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আপন কুমার কর্মকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি ডা. হামিদুর রহমান রানা, কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে সংসদ সদস্যকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাঁর ভূমিকার প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 May 2026

সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান

www.dainikkagoj.com
11 May 2026

সান্তাহারে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান

www.dainikkagoj.com