শিরোনাম
স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নওগাঁয় চাঞ্চল্যকর মেরিনা হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব: জেলা প্রশাসক সাংবাদিক দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ লক্ষ্মীপুরে নৌপথ উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬ জন পেলেন ২৫ লাখ টাকার চেক নেত্রকোনায় গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বদলগাছীতে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ, আগুনে ধ্বংস উন্নয়নের ছোঁয়া বঞ্চিত নবাবগঞ্জের দাউদপুর হাট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী শিশুটির সৎমা চাতালে ধান সেদ্ধ করতে ঘরের বাইরে যান। এ সুযোগে আব্দুল খালেক ঘরে থাকা নিজের কন্যাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে সে দুই সহপাঠীর কাছে ঘটনার কথা জানায়। পরে বিষয়টি প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার ১০ দিন পর, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুর থানায় আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com
20 August 2026

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com