শিরোনাম
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নওগাঁয় চাঞ্চল্যকর মেরিনা হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব: জেলা প্রশাসক সাংবাদিক দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ লক্ষ্মীপুরে নৌপথ উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬ জন পেলেন ২৫ লাখ টাকার চেক নেত্রকোনায় গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বদলগাছীতে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ, আগুনে ধ্বংস উন্নয়নের ছোঁয়া বঞ্চিত নবাবগঞ্জের দাউদপুর হাট কয়রায় নিরাপদ পানির তীব্র সংকট, সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সাংবাদিক দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশের সাতজন রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন (৬৪)।

এই দুর্ঘটনায় বাবা-মা ও ছোট ভাইকে হারিয়ে সাত বছরের মহিমা দত্ত এখন একা। ভারতে যাওয়ার আগে দেবাশীষ তাঁর মেয়ে মহিমাকে কুষ্টিয়ায় ঠাকুমা-ঠাকুরদার কাছে রেখে গিয়েছিলেন। বাবা-মা ও ছোট ভাইকে হারানোর পর এখন তাঁরাই মহিমার একমাত্র আশ্রয়।

মহিমা কুষ্টিয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণির ছাত্রী। পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় তার ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে, তখন তার পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। মহিমার এইচএসসি পর্যন্ত পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার সকালে মহিমার বাবা-মা ও ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলসহ শিক্ষকরা তাঁর বাড়িতে যান। সেখানে তাঁরা মহিমার ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে কথা বলেন এবং পড়াশোনার জন্য বই, খাতা, কলমসহ শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, “মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত স্কুলের বেতন, পরীক্ষার ফি, বই-খাতা, কলমসহ যাবতীয় খরচ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বহন করবে। শুরু থেকেই যেন বাবা-মায়ের অভাবে সে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। সকালে আমরা শোকসন্তপ্ত পরিবারের কাছে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছি।”

মহিমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর ঠাকুমা-ঠাকুরদাসহ পরিবারের সদস্য ও দেবাশীষ দত্তের সহকর্মীরা। তাঁরা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

এর আগে বুধবার রাতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা নিহত দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। প্রথমে তাঁরা বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে সোমবার রাতে তাঁরা কলকাতায় ফেরেন। মঙ্গলবার আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষে বুধবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। এর মধ্যেই কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একই দুর্ঘটনায় নিহত অন্য বাংলাদেশিরা হলেন ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির আহমেদ বাবু (৪০), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার। এ ছাড়া ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 August 2026

সাংবাদিক দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার

www.dainikkagoj.com
20 August 2026

সাংবাদিক দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার

www.dainikkagoj.com