মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’

কুষ্টিয়ায় তামাক চাষ নিরুৎসাহিতকরণে মিডিয়া প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা 

Reporter Name / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে মিডিয়া প্রতিনিধিদের সহায়ক ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা ওপেলিয়া কনি প্রমুখ। সভায় বক্তারা বলেন বিস্তীর্ণ জমিতে পরিবেশ বিধ্বংসী তামাক চাষ বেড়ে চলছে। তামাক চাষের ফলে স্বাস্থ্য ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট করে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর