শিরোনাম
ভোট আসে প্রতিশ্রুতি যায়, সাঁকো বদলায় না ৩৬ বছরেও নেই রাস্তা, বাঁশের সাঁকোই ভরসা বারহাট্টায় সাংবাদিকদের সঙ্গে বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের মতবিনিময় কমলনগরে পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন পূরণের অঙ্গীকার লালমোহন হেলিপ্যাডে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’ খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বারহাট্টায় সাংবাদিকদের সঙ্গে বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের মতবিনিময়

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় ফিল্ড ভিজিটের অংশ হিসেবে বাকৃবির ৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সাংবাদিক ফেরদৌস আহমেদ বাবুল, আনিসুল আলম শামীম, আমিনুল ইসলাম খান রেজভী, মুখলেছুর রহমান হীরা ও আব্দুল্লাহ আল মামুন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা কৃষি ও মৎস্যনির্ভর বারহাট্টা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, স্থানীয় কৃষি ও মৎস্য খাতের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।

সভায় বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, এই মতবিনিময় ও ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের কোর্স মূল্যায়নের একটি অংশ। এ কার্যক্রমের জন্য ২০ নম্বর বরাদ্দ রয়েছে। চমৎকার সভা আয়োজনের জন্য তিনি বারহাট্টা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বারহাট্টা একটি কৃষিভিত্তিক এলাকা এবং এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। ভবিষ্যতেও এ এলাকার প্রতি তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, বারহাট্টা মৎস্য ও কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। এ দুটি খাতের উন্নয়নে এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে তাঁদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উপজেলার কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল শিক্ষার্থীদের শুভকামনা জানান। কর্মজীবনে যেখানেই থাকুন না কেন, বারহাট্টা উপজেলা ও বারহাট্টা প্রেসক্লাবকে স্মরণে রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সভায় বারহাট্টা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ৪র্থ বর্ষের ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 August 2026

বারহাট্টায় সাংবাদিকদের সঙ্গে বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের মতবিনিময়

www.dainikkagoj.com
19 August 2026

বারহাট্টায় সাংবাদিকদের সঙ্গে বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের মতবিনিময়

www.dainikkagoj.com