শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

রামগড়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রামগড় বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জিয়া পরিষদ, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 August 2026

রামগড়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

www.dainikkagoj.com
15 August 2026

রামগড়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

www.dainikkagoj.com