শিরোনাম
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক আর্শীবাদের শিয়ালজানি খাল এখন অভিশাপ চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম নামের একটি মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মো. মেনাজুল ইসলাম (২৪), মো. নুরুল ইসলামের ছেলে মো. বনি আমিন (২০) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. নিশাত রেজা (২৭)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হলে তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ সরবরাহ করত বলেও র‌্যাবের কাছে জানিয়েছে।

অভিযানে অনলাইন জুয়ার সাইটে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব-১২ আরও জানায়, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

www.dainikkagoj.com
07 August 2026

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

www.dainikkagoj.com