শিরোনাম
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক আর্শীবাদের শিয়ালজানি খাল এখন অভিশাপ চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটির তাড়শ উপজেলা শাখা। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও বিএমএসএসের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাড়াশ উপজেলা বিএমএসএসের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দেশের মফস্বল অঞ্চলের সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণের পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বিএমএসএস মফস্বল সাংবাদিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলো নিয়ে কাজ করে আসছিল।

তাঁর মৃত্যুতে বিএমএসএস পরিবার একজন অভিভাবকতুল্য সংগঠককে হারিয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও মফস্বল সাংবাদিকদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সহকর্মী ও সংগঠনের সদস্যদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।

বিএমএসএস তাড়াশ উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান শোক প্রকাশ করে বলেন, “সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ আমাদের পুরো সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন, মরহুমের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিকতা দীর্ঘদিন স্মরণে থাকবে। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাড়াশ উপজেলা বিএমএসএসের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 September 2026

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক

www.dainikkagoj.com
23 September 2026

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে তাড়াশে শোক

www.dainikkagoj.com