শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় নবম গ্রেডে এন্ট্রি পদ দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণসহ নানা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। মানববন্ধনে কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুন্সী কামরুজ্জামান, শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, মোল্লা মাহবুবুর রহমান, মাহবুবা বেগম, মাইনুল হোসাইন, নাহারুল ইসলাম, জাকিরুল ইসলাম, ইনামুল হক রতন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কলেজ শিক্ষকদের মতো চার স্তরের পদসোপান নিশ্চিত করতে হবে এবং জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা দ্রুত সমাধান করার দাবি জানান তারা। কর্মসূচি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাজিব আহমেদ।

 

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর