শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নিমগাছি স্কুলের সামনের সড়ক বেহাল: দ্রুত সংস্কারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অবস্থিত নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। কাদা-পানির কারণে প্রায়ই শিক্ষার্থীরা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে যাতায়াত করে। এছাড়া এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে বিদ্যালয়টিতে প্রতি বছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবক আসেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী এস এম শাহারিয়ার শাফি বলেন,

“হালকা বৃষ্টি হলেই রাস্তা অচল হয়ে যায়। কাদা ও পানির কারণে সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না।”

এ সময় শিক্ষার্থী বিজয় মাহাতো ও প্রাক্তন শিক্ষার্থী সিদ্ধার্থ গুন দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি তালুকদার বলেন,

“সড়কের দুরবস্থার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। কাদায় পোশাক নষ্ট হওয়ার ভয়ে তারা অনাগ্রহী হয়ে পড়ছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।”

রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন বলেন,

“আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই কষ্ট নিয়ে চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কার জরুরি।”

সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া বলেন, বৃষ্টি হলেই পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা স্থানীয় জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন থেকে অবিলম্বে সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 May 2026

নিমগাছি স্কুলের সামনের সড়ক বেহাল: দ্রুত সংস্কারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

www.dainikkagoj.com
10 May 2026

নিমগাছি স্কুলের সামনের সড়ক বেহাল: দ্রুত সংস্কারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

www.dainikkagoj.com