শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল আটটায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এসময় কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন জানান, উপজেলার ১২ টি ইউনিয়নের ২৮১ টি এবং কাজিপুর পৌরসভার ৫৪ টি অস্থায়ী কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে এই ক্যাম্পেইন চলবে। তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদেরকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ পরিদর্শক ইনচার্জ আবু সাঈদ, মেডিকেল টেকনোলোজিস্ট ইপিআই ভারপ্রাপ্ত মামুনুর রশিদ, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর