শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

দীঘিনালায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

 

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শিব মন্দির থেকে শুরু হয়ে বোয়ালখালী নারায়ন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে নারায়ন মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। সভায় বক্তব্য রাখেন উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, সাধন ঘোষ, সুখলাল ব্রহ্মচারী, চিত্ত রঞ্জন দেব নাথ, শিবু চন্দ্র দে প্রমুখ।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ তুলে ধরে বলেন, ন্যায়, ধর্ম, সত্য ও মানবকল্যাণের জন্য শ্রীকৃষ্ণ আজও যুগে যুগে অনুকরণীয়। তাঁর শিক্ষা মানবসমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দিকনির্দেশনা প্রদান করে।

দিনব্যাপী উৎসব উপলক্ষে পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর