শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ ৫ জন আটক

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করেছে। শনিবার ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া সীমান্তের দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন ঠোটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) ও মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। অন্যদিকে শুক্রবার রাতে চিলমারী বিওপি’র হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে মুন্সিপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন

চরুইকুরি মরারপাড়া প্রামের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল(২৩), মৃত দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), মুন্সিপাড়ার খলিলুর রহমানের ছেলে রাসেল (২০)।ওই রাতেই উদয়নগর বিওপির সুবেদার সৈয়দ শুকুর আলীর নেতৃত্বে আতারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি ৬শ’ গ্রাম কারেন্ট জাল এবং ১ হাজার ৯শ’ ৮০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। শেওড়াতলা বিওপি’র নায়েব সুবেদার আছাবুর রহমানের নেতৃত্বে হাড়া ভাঙ্গা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১শ’ ৫০ গ্রাম হেরোইন আটক করে। ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ’ ৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি ও ৪শ’ কেজি কারেন্ট জাল উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ কোটি ৭১ লক্ষ ১৭ হাজার ২শ’ টাকা। আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং অস্ত্রসহ বিধি মোতাবেক দৌলতপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর