সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

নন্দীগ্রামে চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে পারিবারিক বিরোধের জেরে পায়ে হাটা চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে আনিছ ফকির (৫০) এর বিরুদ্ধে। এঘটনায় আব্দুস সালামের ছেলে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার (৩৬) গত ১২ মার্চ নন্দীগ্রাম থানায় একটি জিডি করেন, নন্দীগ্রাম থানার জিডি নং ৫১৩।

জিডিতে ভুক্তভোগী ইদ্রিস আলী সরদার উল্লেখ করেন, বিবাদীর বসতবাড়ী এবং আমার বসতবাড়ী পাশাপাশি। পূর্ব হতে বিভিন্ন প্রকার বিষয়ে বিবাদীর সাথে আমার বিরোধ চলে আসছিল। বিবাদীর সাথে সামান্য প্রকার বিষয়ে তর্কবিতর্ক হওয়ায় বিবাদীর জমির পাশ দিয়ে থাকা আমার বসতবাড়ী হতে বের হওয়ার পায়ে হাঁটা চলাচলের রাস্তা গত ০১/০৩/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৭ ঘটিকার সময় বন্ধ করে দেয়। আমি বিবাদীকে রাস্তা বন্ধ করতে নিষেধ করায় বিবাদী উত্তেজিত হয়ে আমার সাথে রাগান্বিত ভাবে কথাবার্তা বলে আমাকে মারধর করার জন্য তেড়ে আসে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। তিনি আরও উল্লেখ করেন, আমি বাড়ী তৈরী করার পর থেকেই বিগত ২০ বছর যাবৎ উক্ত রাস্তা আমার বাড়ী হতে বের হওয়ার চলাচলের জন্য ব্যবহার করে আসছি। এ বিষয়ে ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, আমার পায়ে চলাচল করার একমাত্র রাস্তাটি বন্ধ করার কারণে পরিবার নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। অচিরেই রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। অপরদিকে বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, একটি পরিবারকে অবরুদ্ধ করার বিষয় নিয়ে এক ভুক্তভোগী পরিবার থানায় জিডি করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর