শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

নিজ গ্রামে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাযা ও দাফন সম্পন্ন

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন। তিনি ছিলেন একজন সাহসী সংবাদকর্মী। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল সন্ত্রাসী বাহিনী।

 

শুক্রবার (০৮ আগস্ট) গাজীপুর চান্দনা ঈদগাহ মাঠে জুম্মার নামাজের পর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ৪৬নং ভাটিপাড়ার প্রাইমারি স্কুলের মাঠে সন্ধ্যা সারে ৭টার সময় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দ্বিতীয় জানাযা নামাজ শেষ হওয়ার পর পারিবারিক কবরস্থানে তুহিনের দাফন সম্পন্ন করা হয়।

 

নিহত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

 

প্রতিদিনের কাগজের সম্পাদক খাইরুল আলম রফিক বলেন, গতকাল (০৭ আগষ্ট) বৃহস্পতিবার রাতে তুহিন এক নারী ও সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার পর নিজের প্রাণ রক্ষার দৌড়ে এক চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জনসম্মুখে হত্যা করেন। আমার সহকর্মী তুহিন হত্যাকাণ্ডের ঘটনায়, সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যায়।

 

সাংবাদিক তুহিনের জানাযায় অংশগ্রহণ করেন, বিএনপি ও জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। জেলা ও উপজেলার কর্মকরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

 

এর আগে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

বাড়িতে উপস্থিত স্বজনেরা জানান, আসাদুজ্জামান তুহিন ২০০৫ সালে ফুলবাড়িয়া আল হেরা স্কুল থেকে এসএসসি, ২০০৭ সালে সিলেট এম সাইফুর রহমান কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর গাজীপুরের ভাওয়াল কলেজ থেকে অনার্স করে সেখানে ভাই জসিম উদ্দিনের ব্যবসার সঙ্গে যুক্ত হন।

 

পরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। পাশাপাশি ২০১২ সালে সংবাদপত্রে কাজ শুরু করে ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে দেন। এরই মধ্যে ২০০৯ বা ১০ সালের দিকে হঠাৎ বড় ভাই জসিম ক‍্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর