শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার 

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে। এছাড়াও উপজেলা প্রশাসনের সাথে যৌথ অভিযান চালিয়ে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে এবং পরে তা আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার সকালে জেলার মিরপুর উপজেলার তলতলা নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ ৩ কেজি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে। পরে পৌর কার্যালয় চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময়ে ভ্রাম্যমান আদালতে বিচারক নাজমুল ইসলাম ৭জনকে দুই হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর বিওপির সুবেদার মজিবুল হকের নেতৃত্বে মাথা ভাংগা নদীর পাড়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪শ’ ৮০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৫৯৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। মঙ্গলবার রাতে প্রাগপুর বিওপির হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে গরুড়া স্কুলের সামনে অভিযান চালিয়ে ১শ’ ৯৫ গ্রাম হেরোইন ও ৫শ’ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২৩ হাজার ২শ’ ৫০ টাকা। তিনি আরও বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন স্টোরে জমা করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর