শিরোনাম
কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ২.০৪ লাখ টাকার জাল ধ্বংস তানোর উপজেলা বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ঘোষণা চলনবিলে আগাম ফুটেছে লাল-সাদা শাপলা, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে কর্মহীন মানুষের জীবিকার নতুন আশ্রয় কাঙাল হরিনাথের ১৯৩তম জন্মজয়ন্তী নীরবে পালিত, জাতীয়ভাবে উদযাপনের দাবি সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য গর্ত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি; দ্রুত সংস্কারের দাবি অটোরিকশা সহায়তার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার সোনারগাঁওয়ের সুলতানের সিংড়ায় ১৪.৩৭ কোটি টাকায় জামতলী-রাণীনগরহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সেনবাগে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি আবদুর রহিম সরকার সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

এ সময় উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সভাপতি শাহাদাত হোসেন সাধন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা ইউনিয়নের ঐতিহাসিক পরিচিতি, ভৌগোলিক অবস্থান ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে ধরে ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার পক্ষে মতামত দেন। সভায় জানানো হয়, গণশুনানিতে প্রাপ্ত জনমত, লিখিত প্রস্তাব ও সুপারিশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, জনগণের মতামত এবং প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়েছে এবং তা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 July 2026

সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি

www.dainikkagoj.com
21 July 2026

সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি

www.dainikkagoj.com