শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সিলেটে সংবাদকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

সিলেট প্রতিনিধি নিয়াজ খান

সিলেট নগরীতে এক সংবাদকর্মীকে পথরোধ করে লাঞ্ছিত করার পর মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তার দাবিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সংবাদকর্মী মো. সোহাগ মিয়া (৪২) সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান। তিনি দায়ের করা জিডিতে উল্লেখ করেন, গত ৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে তিনি কুয়ারপাড় পয়েন্ট দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় বিবাদী আমির (২৫) ও তার দুই সহযোগী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।

জিডি সূত্রে জানা যায়, ওই সময় তারা সোহাগ মিয়ার পরিচিত মিজান (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু করে এবং তাকে টেনে-হিঁচড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবাদকর্মী সোহাগ মিয়া এগিয়ে গেলে তাকেও হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

পরবর্তীতে তারা ঘটনাস্থল ত্যাগ করলেও বিষয়টি এখানেই শেষ হয়নি। পরদিন ৮ মে ২০২৬ তারিখ বিকেল ৪টা ১৬ মিনিটে বিবাদী আমির তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সোহাগ মিয়ার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং থানায় অভিযোগ করার কারণে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী সংবাদকর্মী। তিনি বলেন, “ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত জিডি (নম্বর- ৬৯৯, তারিখ: ০৮/০৫/২০২৬) গ্রহণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) খলিল আহমদ চৌধুরীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সিলেট শহরে এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

সিলেটে সংবাদকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

www.dainikkagoj.com
09 May 2026

সিলেটে সংবাদকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

www.dainikkagoj.com