শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তাড়াশে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিতকরণ

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

স্টাফরিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
অনুষ্ঠানের শুরুতেই মানব দেহে ভিটামিন ‘এ’র প্রয়োজনীতা, গুরুত্ব, অভাব জনিত রোগ, প্রতিকারের উপায় ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতির বিশাদ বিবরণ দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র মাহাতো, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আবু হাসেম, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, ছাত্র প্রতিনিধি মিলন প্রমূখ।
এ সময় বক্তাগণ ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন বাস্তবায়নে সর্বস্তরের সাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রতি দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর