শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষক আবু মুসা’র দাফন সম্পন্ন

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা-ভালবাসায় মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু মুসা’র দাফন সম্পন্ন হয়েছে। ৪ আগস্ট পৃথক দুটি জানায় প্রধান শিক্ষক আবু মুসা’র জানাযায় অংশ নেন হাজার হাজার মুসল্লি ও সহকর্মীবৃন্দ।

মরহুমের বড় ভাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক ও গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির জানান, তার ছোট ভাই পৃত্তথলীতে পাথর নিয়ে অসুস্থ্য হয়ে রাজশাহীতে ১ম অপারেশন করে কিছুদিন ভাল থাকার পর পুনরায় আবার চিকিৎসকের পরামর্শে ঢাকায় ২য় বার অপারেশনের প্রস্তুতি নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৪ আগস্ট সোমবার সকাল ৯ টায় আগ্রাদ্বিগুন ফুটবল মাঠে ১ম ও ভাতগ্রাম গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে মা সহ ১ স্ত্রী ১ সন্তান ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান সর্বজন প্রিয় শিক্ষক আবু মুসা।

জানাযায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জামায়াতের জেলা নায়েবে আমির এনামুল হক, উপজেলা নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সালেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর