শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিশিষ্ট উন্নয়ন ও মানবাধিকার কর্মী আমিনুল হকের মৃত্যুতে দিনাজপুরে শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

দিনাজপুর প্রতিনিধি, যাদব চন্দ্র রায়:

বিশিষ্ট উন্নয়ন ও মানবাধিকার কর্মী, কাম-টু-সেভ এর নির্বাহী পরিচালক এবং এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য মোঃ আমিনুল হকের মৃত্যুতে দিনাজপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দিনাজপুর শহরের সুইহারীস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সভাকক্ষে এডাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। মরহুম আমিনুল হক জেন্ডার অ্যান্ড চাইল্ড রাইটস ফোরামের একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মানবাধিকার কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

শোকসভায় সভাপতিত্ব করেন এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি, কাম-টু-ওয়ার্ক এর নির্বাহী পরিচালক এবং এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডাব জেলা শাখার সদস্য সচিব ও এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম মোঃ জাকির হোসেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোকসভায় মরহুম আমিনুল হকের কর্মময় জীবন ও অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এডাব এর আঞ্চলিক সমন্বয়কারী এস এম আনিসুর রহমান, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, মরহুমের সহধর্মিণী মোছাঃ আফসানা বেগম, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, ডাক্তার দ্বীপেন্দ্র নাথ রায়, মোঃ আফছার আলী, মোঃ আব্দুল কাইয়ুম, সাবিনা ইয়াসমিন, আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ সামিউল আলম জনি, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CDC)-এর নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, জিল্লুর রহমান, বিলকিস আরা ফয়েজ, সেলিনা হক, ফরিদা বেগম, উম্মে নাহার, মোরশেদা পারভীন মলি, মোঃ রশিদুল হক নাসিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মরহুম আমিনুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী। তিনি কর্মক্ষেত্রে ছিলেন একজন আদর্শ নেতৃত্বের প্রতীক। সহকর্মী ও পরিচিত মহলে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়, আন্তরিক ও সহযোগিতাপরায়ণ ব্যক্তি।

তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে উন্নয়ন ও মানবাধিকার অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

শেষে মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

বিশিষ্ট উন্নয়ন ও মানবাধিকার কর্মী আমিনুল হকের মৃত্যুতে দিনাজপুরে শোকসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
09 May 2026

বিশিষ্ট উন্নয়ন ও মানবাধিকার কর্মী আমিনুল হকের মৃত্যুতে দিনাজপুরে শোকসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com