শিরোনাম
রক্ত আর ত্যাগের ১৬ জুলাই: কয়রার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় শহীদদের স্মরণসভা, দোয়া ও মোনাজাত ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ভোলাহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণসভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস এমপি মান্নানের দর্শনায় হাজীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত, অংশ নিলেন তিন শতাধিক হাজী সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি দিদারুল আলম ও সম্পাদক শহীদুল ইসলাম বাবর কমলনগরে ১ কোটি টাকার খাল পুনর্খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ‘১০ লাখ টাকায় দায়সারা কাজ’ দাবি এলাকাবাসীর চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে মর্যাদাপূর্ণভাবে পালিত জুলাই শহিদ দিবস, ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ভোলাহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের পরিচালন রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস)-এর নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দলদলী ইউনিয়নে ৫ জন এবং জামবাড়িয়া ইউনিয়নে ৬ জনসহ মোট ১১ জন নারী কর্মী নির্বাচিত হন।

নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তোহিদুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন আমীর মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবু আলী, জামায়াত নেতা মো. আনোয়ার হোসেন জুয়েলসহ স্থানীয় সাংবাদিক, এলসিএস সুপারভাইজার, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত অতিথিরা বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচন করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। নির্বাচিত নারী কর্মীরা গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 July 2026

ভোলাহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

www.dainikkagoj.com
16 July 2026

ভোলাহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

www.dainikkagoj.com